যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৩৩


৩ জুলাই, ২০২২ ১১:৪৯ : পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পারিবারিক নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ তাকে ধরতে গিয়ে এ হামলার শিকার হন তারা। ওই ঘটনায় ৪৯ বছর বয়সী সন্দেহভাজন ল্যান্স স্টোরজকে পুলিশ পরে তাদের হেফাজতে নেয় বলে জানিয়েছে বিবিসি।

ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট বলেছেন, পুলিশ কর্মকর্তারা যখন লোকটির বাড়িতে পৌঁছেছিলেন তখন তারা ‘শুদ্ধ নরকের’ মুখোমুখি হন। মাত্র ১৬৬ জনসংখ্যার পূর্ব কেন্টাকির পাহাড়ি ছোট শহর অ্যালেনের ঘটনাস্থল থেকে আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় নিহত পুলিশ সদস্যরা হলেন, ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার, ডেপুটি উইলিয়াম পেট্রি এবং ডগ স্কোয়াডের জ্যাকব চ্যাফিন্স। হামলায় কে৯ ড্রাগো নামে কুকুরটিও মারা গেছে।

আর এদিকে–পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩০ সেনাসদস্য নিহত হয়েছেন বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দেশটির নাইজার প্রদেশের শিরোরো এলাকায় একটি খনিতে বন্দুকধারীদের হামলায় তারা প্রাণ হারান। গত বুধবার নাইজেরিয়ার নাইজার প্রদেশের শিরোরো এলাকার ওই খনিতে হামলার পর অপহরণের শিকার শ্রমিকদের খোঁজে সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল। নিখোঁজদের মধ্যে চারজন চীনা নাগরিকও ছিলেন। পরে সেখানেই সেনাসদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় নাইজারের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিশনার ইমানুয়েল উমর হামলার পর প্রাথমিকভাবে বলেন, আজতা আবোকি গ্রামের ওই খনিতে হামলার ঘটনায় অজ্ঞাত সংখ্যক লোক নিহত হয়েছেন।

শনিবার নাইজার প্রদেশের রাজধানী শিরোরো এবং মিন্নাতের দু’টি সেনা সূত্র জানিয়েছে, পরে নিরাপত্তা বাহিনী আক্রমণের জবাবে সেখানে গেলে, বন্দুকধারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এছাড়া অ্যামবুশ হামলায় তিনটি ট্রাকে থাকা ৩০ জন সৈন্যকে হত্যা করে তারা।

শিরোরোর সেনা ঘাঁটির এক সৈনিক বলেছেন, আমাদের সেনাদের হারানো হৃদয়বিদারক, তারা শক্তিবৃদ্ধির জন্য সেখানে গিয়েছিল। এটি আমাদের ব্যথিত করলেও আমরা হাল ছাড়ব না।

এসএস

0Shares

আরো সংবাদ