পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের বৈঠক।


৬ সেপ্টেম্বর, ২০১৮ ৬:৫৪ : অপরাহ্ণ

সকালেরসময় বিশ্ব ডেস্ক:: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে হয়েছে। আর এই বৈঠকে দুই দেশের মধ্যে চলা উত্তেজনা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আঞ্চলিক নানা ইস্যু নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জানা গেছে।

বুধবার রাজধানী ইসলামাবাদের প্রধানমন্ত্রী ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড, পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং সেনা গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতার উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামাবাদ এবং ওয়াশিংটনের মধ্যে যে অচলাবস্থা ছিল তার অবসান হয়েছে। তিনি বলেন, আফগানিস্তান নিয়ে আমেরিকা তার নীতি পুনর্বিবেচনা করেছে এবং ১৬ বছরের সংঘাত অবসানের জন্য এখন তালেবানের সঙ্গে আলোচনায় বসতে চায় তারা।

কোরেশি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ বৈঠককে তিনি ইতিবাচক আখ্যা দিয়ে বলেন, আমরা আলোচনা করেছি, শুনেছি, বোঝার চেষ্টা করেছি এবং পরবর্তী বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছি। কোরেশি বলেন, আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে, যদি আপনারা সম্পর্কের উন্নতি চান তাহলে বিশ্বাসযোগ্য ও খোলামেলা আলোচনা করতে হবে এবং দুপক্ষের উদ্বেগ চিহ্নিত ও স্বীকার না করা পর্যন্ত সম্পর্কের উন্নতি সম্ভব নয়। সূত্র: পার্সটুডে

0Shares

আরো সংবাদ