এ বছর জাতিসংঘ ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। পরবর্তী সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট কে হচ্ছেন এ নিয়ে বিশ্ব সংস্থাটিতে নির্বাচন হবে আগামী জুনে। এ পর্যন্ত এ পদে প্রার্থী হয়েছেন মাত্র একজন। তিনি হলেন জাতিসংঘে নিয়োজিত তুরস্কের রাষ্ট্রদূত ভলকান বজকির।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী গত শনিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতিসংঘের পরবর্তী সাধারণ সভার প্রেসিডেন্ট হিসেবে আমরা আমাদের রাষ্ট্রদূতকে মনোনীত করেছি।
এখন পর্যন্ত ৭৫তম ওই বার্ষিকসভার সভাপতির পদে একক প্রার্থী হিসেবে তিনিই আছেন। শেষ পর্যন্ত আর কেউ প্রতিদ্বন্দ্বিতা না করলে বজকিরই হবেন এ মর্যাদাপূর্ণ পদে তুরস্কের প্রথম কোনো কূটনীতিক।
সূত্র: আনাদোলুর