গুয়াতেমালায় যাত্রীবাহী বাস দুর্ঘটনা—নিহত ৫১


১১ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২৩ : পূর্বাহ্ণ

মধ্য-আমেরিকার দেশ গুয়াতেমালায় একটি যাত্রীবাহী বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। স্থানীয় সময় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গুয়াতেমালা সিটির বাইরে একটি হাইওয়ে ব্রিজ থেকে সোমবার যাত্রীবাহী বাসটি দূষিত খাদে পড়ে ডুবে যাওয়ায় এই হাতাহতের ঘটনা ঘটে।

শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো বলেছেন, ধ্বংসাবশেষে আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর চেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী এবং তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে।

ভয়াবহ এ দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো। উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট আরেভালো জানান, ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। হৃদয়বিদারক এই ঘটনায় তাদের কষ্টে আমি সমব্যথী।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ