কাঁধে ব্যাগ নিয়ে হাসপাতালে ওবামা


২১ ডিসেম্বর, ২০১৮ ৩:১৮ : পূর্বাহ্ণ

সকালেরসময় বিশ্ব ডেস্ক:: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নতুন সাজে দেখা গেল। বুধবার ওয়াশিংটনে অসুস্থ শিশুদের দেখতে তিনি একটি হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু সে সময় তাকে একেবারেই ভিন্নরুপে দেখা গেছে। সেখানে তিনি সান্তা সেজে উপস্থিত হয়েছিলেন।

তার মাথায় ছিল একটি সান্তা টুপি, কাঁধে ব্যাগ বোঝাই উপহার। চিলড্রেন্স ন্যাশনাল হাসপাতালে ভর্তি শিশুদের উপহার দেয়ার পাশাপাশি তাদের সঙ্গে আনন্দময় সময় কাটিয়েছেন তিনি। হাসপাতালের কর্মীদের ওবামা বলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে কর্মীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। ওবামা বলেন, অনেকগুলো দারুণ শিশু ও তাদের পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম।

আমিও দুই মেয়ের বাবা। তাই বুঝতে পারি যে নার্স, ডাক্তার ও কর্মীরা যে এই শিশুদের দেখাশোনা করছেন তারা আসলেই গুরুত্বপূর্ণ কাজ করছেন। যুক্তরাষ্ট্রের ৪৪তম এ প্রেসিডেন্ট এখনও ওয়াশিংটন ডিসিতেই বসবাস করছেন। গত বছরও বড়দিনের আগে তিনি সান্তা ক্লজ হয়ে রাজধানীর একটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাবে গিয়ে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের চমকে দিয়েছিলেন।

0Shares

আরো সংবাদ