উইঘুর মুসলিমদের নির্যাতনের জন্য নতুন প্রযুক্তি আনল চীন


১২ ডিসেম্বর, ২০২০ ১২:১৬ : পূর্বাহ্ণ

উইঘুর মুসলিমদের যাতে ভিড়ের মধ্যেও খুব সহজে শনাক্ত করা যায় তার জন্য চিনের বিখ্যাত তথ্যপ্রযুক্তি কোম্পানি একটি সফটওয়্যার তৈরি করেছে। হুয়াই-এর সাহায্য নিয়ে সেই প্রযুক্তি তৈরি করা হয়েছে।

যার সাহায্যে মুখ দেখেই উইঘুরদের শনাক্ত করা যাবে। এর সাহায্যে ধর্মপ্রাণ উইঘুর মুসলিমদের বেছে বেছে জেলে ঢোকানো হচ্ছে। এমনকী তাদের সম্পর্কে একটি বিরাট তথ্য ভাণ্ডারও তৈরি করা হচ্ছে। যার ফলে ইচ্ছা করলেই ওই মানুষগুলিকে যখন খুশি বন্দিশিবিরে বা বাইরে রাখতে পারবে তারা।

চীনের উত্তর পশ্চিমের প্রদেশ জিনঝিয়াংয়ে উইঘুরদের বাস। সেখানেই নানা বিধি নিষেধাজ্ঞা আরোপ করে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। তবে চীন এই অভিযোগের কথা বরাবরই অস্বীকার করে আসছে।

এসএস

0Shares

আরো সংবাদ