১৫ এপ্রিলের মধ্যেই দিতে হবে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস


১১ এপ্রিল, ২০২২ ৭:৩৩ : অপরাহ্ণ

নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে বকেয়া বেতন ও বোনাসসহ পোশাকশ্রমিকদের এপ্রিল মাসের ১৫ দিনের বেতন পরিশোধ করতে হবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ নির্দেশনা দেন।

সোমবার (১১ এপ্রিল) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে সরকার, মালিক, শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১তম সভা শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

বেগম মন্নুজান সুফিয়ান বলেন, চাঁদ দেখা সাপেক্ষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামী ২ বা ৩ মে উদযাপিত হবে। এ ঈদকে সামনে রেখে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে কারখানা মালিকরাও ছুটি ঘোষণা করবেন। সরকারি ছুটির শুরুর আগেই বোনাস, মার্চ মাসের বেতন, বকেয়া এবং চলতি মাসের ১৫ দিনের বেতন প্রদান করতে হবে।

এসএস

0Shares

আরো সংবাদ