আজ মঙ্গলবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, শর্ত পরিপালনের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এফবিসিসিআই, সব বাণিজ্য সংগঠন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতিকে অনুরোধ জানানো হয়েছে।
শর্তগুলো হলো- দোকান-পাট ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে, পণ্য ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক শারীরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে, প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হাত ধোয়ার ব্যবস্থাসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, শপিংমলে আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। এই শর্তগুলো মেনেই দোকান-পাট চালু করতে পারবে।
প্রসঙ্গত, করোনাভাইরাস জনিতরোগ কভিড-১৯ এর বিস্তার রোধ এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করেছে।
এসময় জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা/সীমিত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রমজান ও ঈদুল ফিতর বিবেচনায় রেখে সরকার সীমিত পরিসরে শর্তসাপেক্ষে ব্যবসা-বাণিজ্য চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।