দেশে আরও ২২ জনের প্রাণহানি, আক্রান্ত ২৩৮১


১ জুন, ২০২০ ৭:৪৪ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৩৮১।মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৪৯ হাজার ৫৩৪ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ২২ জন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২ জন।

সোমবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে আরও ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩ লাখ ২০ হাজার ৩৬৯টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৩৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫৩৪ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭২ জনে।

নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৮১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।

0Shares

আরো সংবাদ