শিরোনাম : ইরানের হামলায় ২০ মার্কিন ঘাঁটি, ৪২ যুদ্ধ বিমান ও ৩০০ মিলিয়ন ডলারের থাড রাডার ধ্বংস সাবেক মন্ত্রী ও আ: লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের গুঞ্জন ইরানের বিরুদ্ধে ইসরাইল-যুক্তরাষ্ট্রের জোটে যোগ দিয়েছিল আমিরাত—চাঞ্চল্যকর তথ্য ফাঁস জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বস্ত্র ও শুকনো খাবার বিতরণ বিদেশে ৮০০ কোটি ইউরো পাচার—সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ সৌদি আরবে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা, মুজদালিফায় হাজিরা ইরানে নতুন হামলা হলে ট্রাম্প-নেতানিয়াহুর বিষদাঁত ভেঙে ফেলা হবে—শেকারচির হুঁশিয়ারি

২৪ ঘন্টায় ২৫৮ জনের মৃত্যুর রেকর্ড, শনাক্ত ১৪ হাজার ৯২৫


২৭ জুলাই, ২০২১ ১০:৪০ : অপরাহ্ণ

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৯ হাজার ৭৭৯ জন। ২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১৪ হাজার ৯২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৮১ শতাংশ। সুস্থতার হার ৮৫ দশমিক ৫৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৮৪ জন, চট্টগ্রাম বিভাগের ৬১ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের ১৩ জন, সিলেট বিভাগের ৭ জন, রংপুর বিভাগের ১১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১১ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এসএস

0Shares

আরো সংবাদ