একদিনে করোনায় আরো ৮২ জনের মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৬৪১


২০ জুন, ২০২১ ৬:৩১ : অপরাহ্ণ

সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মৃত্যু হলো ১৩ হাজার ৫৪৮ জনের। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে।

রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

এসএস

0Shares

আরো সংবাদ