সকালেররসময় ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকায় হাত-পা বাধা অবস্থায় পুকুর থেকে মহিউদ্দিন (৩০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আজিজুল হকের সন্তান মহিউদ্দিন। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ফটিকছড়ি থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, খবর পেয়ে মহিউদ্দিনের বাড়ি থেকে অদূরে স্থানীয় মাহমুদুর রহমানের মালিকানাধীন পুকুর থেকে হাত-পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছি। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে। এতে নাড়ি বর হয়ে গেছে।