করোনায় আরো ২৮ জনের মৃত্যু—শনাক্ত ৪ হাজার ৮৩৮


১৩ ফেব্রুয়ারি, ২০২২ ৫:১৮ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ১ দিনে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৩৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জনে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত একদিনে ৩২ হাজার ৫০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩২ হাজার ৫৭৮ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং ৮ জন নারী। ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ১, সিলেটে ১ ও রংপুরে ২ জন মারা গেছেন।

উল্লেখ্য, আগের দিন শনিবার সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছিলো। এছাড়া শনাক্ত হয়েছিলো ৫ হাজার ২৩ জনের।

এসএস

0Shares

আরো সংবাদ