হু হু করে বাড়ছে ডেঙ্গু—আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে


১ নভেম্বর, ২০২৫ ৫:৩৮ : অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কোন মৃত্যু নেই। তবে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫১ জন। এ বছর মৃত্যু সংখ্যা ২৭৮ জন আর গত ২৪ ঘণ্টায় নতুন ৬৫১ জন আক্রান্ত হয়েছেন আর আক্রান্তের সংখ্যা এবছর দাঁড়িয়েছে ৭০ হাজার ৫১৩ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এ সবশেষ তথ্য তুলে ধরা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৩৭ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, বরিশাল বিভাগে কোনো, ময়মনসিংহ বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ২২ জন ও সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। তবে অক্টোবর মাসে এ পর্যন্ত এ সংখ্যা ছাড়িয়ে ৮০ জন হয়েছে। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান।

এ বছর সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল সবচেয়ে বেশি, ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অক্টোবরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৫২০ জন রোগী, যা সেপ্টেম্বর মাসকে ছাড়িয়ে গেছে ইতিমধ্যে।

এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। ।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ