দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত আরও ২৪৫৯ জন, মৃত্যু ৩৭


১৯ জুলাই, ২০২০ ৯:২৯ : অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত নিয়ে মোট ২ লাখ ৪৫২৫ জন করোনায় আক্রান্ত হলেন। এসময় আরও ৩৭ জনসহ মোট ২ হাজার ৬১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৫৪৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৪২ জন।

রোববার করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় ৮০টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৯৩৫টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৬২৫টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৪৫৯ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৪২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৬১৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ২৯ জন এবং নারী ৮ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ৬৯ জন এবং নারী ৫৪৯ জন।

বরাবরের মতোই বুলেটিনে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

0Shares

আরো সংবাদ