সকালেরসময় রিপোর্ট :: চট্টগ্রামের জামালখান প্রেস ক্লাবের সামনে থেকে জামায়াত সন্দেহে নাশকতার পরিকল্পনার’ অভিযোগে ৯ ছাত্রকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। পুলিশ তাদের ‘শিবিরকর্মী’ হিসেবে সন্দেহে আটক করলেও সেখানে একটি বাম সংগঠনের নগর কমিটির দুই নেতা রয়েছেন বলে জানা গেছে।
সোমবার দুপুরে তাদের আটক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তারেক আহমেদ। তিনি বলেন, চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে থেকে জমায়েত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, নয়জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে।