দেশজুড়ে ফণীর প্রভাব শুরু


৩ মে, ২০১৯ ৭:১৭ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টিপাত। সকাল ৯টার পর থেকেই পুরো ঢাকাতে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও বিকাল ৪ টার সময়ও বৃষ্টিপাত হয়েছে।

এরই মধ্যে ভারতের ওড়িশ্যা রাজ্যের পুরীতে আঘাত হেনেছে ঘুর্ণিঝড় ফণী। ভারত অতিক্রম করে আজ দুপুরের পর যেকোনো সময় বাংলাদেশ অতিক্রম করবে এটি। ফণী উপকূলের যথেষ্ট কাছাকাছি চলে এসেছে। এর প্রভাবে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পটুয়াখালী ও বরগুনায় ঝড়ো হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি সমুদ্রের ঢেউয়ের উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম সহ সকল নদীগুলোতেও।

সন্ধ্যা থেকে খুলনা ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এই সময় থেকে পুরো দেশজুড়ে কম-বেশি ঘূর্ণিঝড় হবে বলে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে এমন তথ্যই জানানো হয়েছে। এ ব্যাপারে আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ গণমাধ্যকে জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ পুরো বাংলাদেশ ঘূর্ণিঝড়ের আওতায় থাকবে, এই সময়টা ক্রিটিক্যাল।

তিনি আরো জানায়, উচ্চগতির বাতাস ও দমকা ঝোড়ো হাওয়ার সময় সবাইকে নিরাপদে থাকতে হবে। ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে সারা রাত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাবে। এদিকে, শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে ভারতের ওড়িশা রাজ্যের পুরি উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। এই মুহূর্তে সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুপুর পর্যন্ত এর প্রভাব থাকবে।

0Shares

আরো সংবাদ