এমপি হয়েও শপথ না নেওয়ায় ফখরুলের কড়া সমালোচনায় কাদের


১২ আগস্ট, ২০২২ ৫:৩৯ : অপরাহ্ণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব জয়ী হয়েও শপথ না নেওয়ায় কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নির্বাচিত হয়ে সংসদে যাবেন না, আবার অন্যদের সংসদে পাঠাবেন। বিএনপি নেতাদের এমন লাজ-লজ্জার কাণ্ডের কারণেও তাদের প্রতি মানুষের আস্থাহীনতার মতো তলালিতে গিয়ে ঠেকেছে।

ওবায়দুল কাদের শুক্রবার সকালে তার রাজধানীর বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মীমাংসিত ইস্যু সেটি ভুলে যাওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের বলেন, এ দেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই।

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়াই বিএনপির মঙ্গল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এসব দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই।

এসএস

0Shares

আরো সংবাদ