কেন আমার জামিন হচ্ছে না? খালেদা


২৫ মার্চ, ২০১৮ ৯:০৮ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার জামিন কেন হচ্ছে না তা জানতে চেয়েছেন। তার (খালেদা জিয়া) সঙ্গে সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রবিবার সন্ধ্যায় নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে কারা ফটকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, বেগম খালেদা জিয়া আমাদের কাছে জানতে চেয়েছেন—কারও সাজা হলে হাইকোর্ট জামিন দিয়ে দেয়, কিন্তু আমার জামিন হচ্ছে না কেন?। হাইকোর্টও (জামিন) দেরি করেছে, আপিল ডিভিশনও স্থগিত করেছে কেন? আমরা ম্যাডামকে এর কোনও উত্তর দিতে পারিনি।

খালেদা জিয়ার সঙ্গে আইন ও মামলার বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে অ্যাডভোকেট মাহবুব হোসেন বলেন, আমাদের সঙ্গে রাজনৈতিক কোনও আলোচনা হয়েনি। আমরা তাকে আশ্বস্ত করেছি দেশে যদি আইনের শাসন থাকে তাহলে এই স্বৈরসরকার মামলা দিয়ে আপনাকে আটকে রাখতে পারবে না। আপনি কারাগার থেকে মুক্তি পাবেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে এক প্রশ্নের জবাবে আরেক আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তার শারীরিক অবস্থা অনেক ভালো। মনোবলও চাঙ্গা রয়েছে। আমরা সিনিয়র আইনজীবীরা আলাপ আলোচনা করে মামলাগুলো পরিচালনা করছি। তাকে জানিয়েছি, আমরা আশা করি আইনি লড়াইয়ের মাধ্যমেই আপনাকে মুক্ত করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট মাহবুব হোসেন এবং এ জে মোহাম্মদ আলী। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান।

0Shares

আরো সংবাদ