দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড ছগিরা পাড়া রাস্তার মাথায় রাত পৌনে ৯ টার দিকে মোটরসাইকেল ও মুরগি বোঝায় টলির মুখোমুখি সংঘর্ষে এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় লোকজন সকালের-সময়কে জানান সাতকানিয়া থেকে বাড়ি ফেরার পথে মনির বেপরোয়া ভাবে মটরসাইসাইকেল চালালে এক পর্যায়ে টলির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আহত মনির সাতকানিয়া সােনাকানিয়া ইউনিয়নের চৌধুরী পাড়ার আলতাফ হোসেন ছেলে এবং এবং মির্জাখীল বাংলাবাজার মনির শপিং কমপ্লেক্সের মালিক।
আহত মনিরকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় কেরানীহাট আশ-শেফা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের আই সিইউতে রেফার করা হয়।