সাতকানিয়াসহ ৮ উপজেলা পরিষদ নির্বাচন ১৪ অক্টোবর, তফসিল ঘোষণা


৫ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৩২ : অপরাহ্ণ

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে আগামী ১৪ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গতকাল মঙ্গলবার এ উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর।

এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিসার জনাব মুহাম্মদ শেখ ফরিদ সকালের-সময়কে জানান, সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচন ১৪ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে এ ব্যাপারে প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে, কেউও নির্বাচন নিয়ে কোন ধরণের সহিংসতা ছড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না।

ইতিমধ্যে প্রার্থীরা দলে দলে মনোনয়ন পত্র গ্রহণ করতে শুরু করেছে জল্পনা। দীর্ঘদিন পর নির্বাচন পেয়ে বিভিন্ন দলের নেতা কর্মী ও ভোটারদের মধ্যে উৎসব মুখর আনন্দ তৈরি হয়েছে।

সাতকানিয়া ছাড়াও একইদিন যেসব উপজেলায় ভোটগ্রহণ করা হবে সেগুলো হলো— শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট।

এই নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে করা হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা।

এর আগে গত মার্চ থেকে জুন পর্যন্ত পাঁচ ধাপে চার শতাধিক উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

0Shares

আরো সংবাদ