ফটিকছড়িতে যুবলীগ নেতার উপর হামলা


২ নভেম্বর, ২০১৯ ৫:৫৬ : অপরাহ্ণ

উপজেলার নানুপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তাক আহমদ(৩৫) শুক্রবার মধ্যরাতে কতিপয় দুবৃত্তের হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন। ঐ সময় তিনি লেলাং ইউনিয়নের শাহানগর থেকে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় সুত্রগুলো জানায়, শাহানগরস্থ বোনের শ্বশুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোস্তাক বাড়ি ফেরার পথে চারালিয়াহাট এলাকায় আসলে হামলার শিকার হন। ঐ সময় দুর্বৃত্তরা তাঁর উপর দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

0Shares

আরো সংবাদ