নিউজ ডেস্ক: চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষায় ২৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ২৯ শতাংশ। তবে এদিন করোনায় কারও মৃত্যু হয়নি।
শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৬টি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তদের মধ্যে ২১৮ জন নগরের। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৪২৭ জনে। এর মধ্যে নগর এলাকারই ৭৫ হাজার ৮৩২ জন। এছাড়া এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩৫ জন করোনা রোগীর।
এসএস