আদালত পাড়ায় দুই ভুয়া সাংবাদিক আটক!


২১ সেপ্টেম্বর, ২০১৯ ২:৩২ : পূর্বাহ্ণ

সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতির কাছ থেকে ইন্টারভিউ’র নামে প্রতারনা করতে এসে আদালতে টাউট উচ্ছেদ কমিটির হাতে ধরা পড়লো দুই ভুয়া সাংবাদিক।

কাজী জাহাঙ্গীর ও শেখ নজরুল ইসলাম নামের এই দুই ব্যক্তি নিজেদেরকে আমার বাংলা টিভি ও দৈনিক সন্ধ্যাবানী পত্রিকার সাংবাদিক এবং নিরাপদ সড়ক চাই এবং মানবাধিকার সংস্থা আসক এর মানবাধিকার কর্মীর পরিচয় দিলেও পরে খবর নিয়ে জানা যায় তারা প্রকৃতপক্ষে ভুয়া সাংবাদিক।

এই দুইজন দীর্ঘদিন ধরে আদালতে আসা সাধারন মানুষকে হয়রানী করছিল বলে অভিযোগ রয়েছে।
পরে বিষয়টি কোতোয়ালী থানাকে অবহিত করা হলে পুলিশ এসে তাদেরকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায়।

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাহি কমিটির সদস্য ও টাউট উচ্ছেদ কমিটির সদস্য এডভোকেট আফজাল হোসেন বাদী হয়ে আটককৃত ২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে আইনজীবী সমিতি থেকে জানানো হয়েছে।

সুত্র: সিএনএন বাংলাদেশ

0Shares

আরো সংবাদ