নির্যাতনের শিকার আরও ৮০ নারী সৌদি আরব থেকে দেশে ফিরলেন


২১ জানুয়ারি, ২০১৯ ৮:৫১ : পূর্বাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: নির্যাতনের শিকার আরও ৮০ নারী সৌদি আরব থেকে দেশে ফিরলেন। রোববার রাতে এয়ার এ্যারাবিয়ার এ৯-৫১৫ নম্বর ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা। সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্পে ছিলেন তারা। নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন ওই ক্যাম্পে।

জানা গেছে, তারা বিভিন্ন সময় কর্মসংস্থানের খোঁজে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু অমানুষিক নির্যাতনের মুখে তাদের এখন দেশে ফিরতে হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজন নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে।

প্রসঙ্গত, এর আগে ৮-১৩ জানুয়ারি সৌদি আরব থেকে ৩২৪ নারী দেশে ফিরেছেন। মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের ফিরিয়ে আনা হয়। নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে তারা সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে ছিলেন। তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন।

0Shares

আরো সংবাদ