গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু , আক্রান্ত ১৫৩২


২৪ মে, ২০২০ ১০:৩৭ : অপরাহ্ণ

দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬১০ জনে। করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৫৩২ জন।

রবিবার দুপুরে অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও নয় হাজার ১৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ৯০৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৪৩ হাজার ৫৮৩টি।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ২৮ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ জনে। এদিকে আরও ৪১৫ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ছয় হাজার ৯০১ জন সুস্থ হলেন।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ