বিষয় :

১ ডিসেম্বর খুলছে সেন্টমার্টিন—থাকছে রাতে থাকার সুযোগ


২২ নভেম্বর, ২০২৫ ৫:৩০ : অপরাহ্ণ

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ ডিসেম্বর থেকে বঙ্গোপসাগরের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ শুরু হচ্ছে। কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে জাহাজ চলাচল শুরু হবে এবং পর্যটকরা এবার রাতযাপন করারও সুযোগ পাবেন।

সকাল ৭টায় কক্সবাজার থেকে জাহাজ ছেড়ে সেন্টমার্টিন পৌঁছাবে। পরদিন বেলা ৩টায় দ্বীপ থেকে ফেরত আসবে জাহাজ। দৈনিক সর্বোচ্চ দুই হাজার পর্যটকের ভ্রমণের অনুমতি দেওয়া হবে। টানা দুই মাসের জন্য সাতটি জাহাজ প্রস্তুত রয়েছে।

গত ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও রাত্রিযাপনের ব্যবস্থা না থাকায় এখন পর্যন্ত কোনো পর্যটক দ্বীপে যাননি। সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, ডিসেম্বর থেকে রাত্রিযাপনের ব্যবস্থা চালু হওয়ায় পর্যটকরা আগ্রহ দেখাচ্ছে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহবুব পাশা জানান, কঠোর নজরদারিতে পর্যটক পারাপার করা হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনলাইন পোর্টাল থেকে টিকিট কিনতে হবে, যাতে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে।

সেন্টমার্টিন ভ্রমণে পরিবেশ সুরক্ষার কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ