চট্টগ্রামে ফিরলো চট্টলবীর


১২ ডিসেম্বর, ২০১৭ ৩:০০ : অপরাহ্ণ

সকালেরসময়, প্রতিবেদক :: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বর্ষীয়ান রাজনীতিক এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামে ফিরেছেন। নিজের বাসায় গুরুতর অসুস্থ হয়ে মহিউদ্দিন প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে সিঙ্গাপুরে ও পরে আবারো ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার দুপুরে মহিউদ্দিনকে নিয়ে নগরীর চশমা হিলের বাসায় পৌঁছান স্বজনরা। এর আগে ভোর ৫টায় মহিউদ্দিনকে নিয়ে সড়কপথে ঢাকায় স্কয়ার হাসপাতাল থেকে রওনা করেন তারা। মহিউদ্দিন এখন পুরোপুরি অসুস্থ হয়ে উঠেছেন। মহিউদ্দিনের ফিরে আসার খবরে লোকে লোকারণ্য হয়ে উঠে তার বাসভবন।

মহিউদ্দিনের ব্যক্তিগত সহকারী ওসমান গণি বলেন, স্যার (মহিউদ্দিন) বাসায় পৌঁছার সময় নেতাকর্মীদের ভিড় ছিল। তিনি হাসিমুখে কথা বলেছেন। এখন স্যার বিশ্রামে আছেন।

এর আগে নিজ বাসায় মৃদু হার্ট অ্যাটাক এবং কিডনিজনিত রোগে আক্রান্ত হওয়ার পর মহিউদ্দিনকে ১১ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরদিন দুপুরে মহিউদ্দিনকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ১৬ নভেম্বর অসুস্থ মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের অ্যাপোলো গ্লিনিগ্যালস হসপিটালে মহিউদ্দিনের এনজিওগ্রাম এবং হার্টের দুটি ব্লকে রিং বসানো হয়।

0Shares

আরো সংবাদ