বিষয় :

মে মাসেই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফল প্রকাশ


১২ মে, ২০২০ ৩:০৯ : অপরাহ্ণ

চলতি মাসেই প্রকাশিত হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। এ জন্য প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি বাড়লেও অনলাইনে ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার (১১ মে) এ তথ্য জানান। তিনি বলেন, আমরা চেষ্টা করছি এ মাসের মধ্যেই ফল প্রকাশের। ঈদে আগে বা পরে ফল হতে পারে। তবে এ মাসেই চেষ্টা করছি।

তিনি জানান, অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে গতানুগতিক ধারায় ফল প্রকাশ করায় কোনও সমস্যা হবে না। ডাক বিভাগ বিভিন্ন অঞ্চল থেকে ওএমআর সিটগুলো বোর্ডে আনতে সহায়তা করছে। তাই আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। এই মাসেই এসএসসির ফল ঘোষণা করব।

উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এরমধ্যে অংশ নিয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন।

0Shares

আরো সংবাদ