বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রোজিনা ২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরী কমিটিতে নির্বাচন করেন।
জয়ী হয়েছেন ১৮৫ ভোট পেয়ে। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে সমিতির কার্যকরী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন এ অভিনেত্রী। গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দেন।
আজ শুক্রবার গণমাধ্যমকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন রোজিনা। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া আমার সম্ভব হবে না।
এ জন্য পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার সমিতিতে যাই। তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠাই।
এস এস/