বিনোদন ডেস্ক: এবারও কি গুঞ্জন নাকি সত্যি সত্যি পুত্র সন্তানের মা হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি।
পপির পারিবারিক ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে পপির মা হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। গত নভেম্বর মাসে রাজধানীর একটি হাসপাতালে সিজারের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেন তিনি। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন।
সূত্রটি জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পপি কন্যা সন্তানের মা হয়েছেন বলে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সঠিক নয়। আমরা পারিবারিকভাবে জেনেছি, তিনি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।
জানা গেছে, পপি স্বামী পুরান ঢাকার একজন ব্যবসায়ী। তিনি এক সময় মালয়েশিয়ায় ছিলেন। সেই সুবাদেই গুঞ্জন ছড়িয়েছিল, পপি সন্তান জন্ম দেওয়ার জন্য মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন। তবে এটিও উড়িয়ে দিয়েছে সূত্রটি।
এ ব্যাপারে জানতে পপির মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পপির নির্মাণাধীন এক সিনেমার পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমিও জেনেছি তিনি মা হয়েছেন। বর্তমানে মা-ছেলে দুজনই ভালো আছেন। যতদূর জানি ডাক্তারের দেয়া তারিখ অনুযায়ী আগামী ৫ নভেম্বর তার সন্তান জন্ম দেয়ার দিন ছিল।
সূত্র আরো জানায়, পপি ২০২১ সালের ১০ নভেম্বর একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আর সন্তান জন্ম নিয়েছে ঢাকায়, মালয়েশিয়ায় নয়। তাই মালয়েশিয়ায় যাওয়া আর কন্যা সন্তান জন্মদানের বিষয়টি পুরোটাই গুঞ্জন।
এস এস/