বিষয় :

ভেন্টিলেশন সাপোর্টে লতা


৫ ফেব্রুয়ারি, ২০২২ ৯:২০ : অপরাহ্ণ
ভেন্টিলেশন সাপোর্টে,লতা মুঙ্গেশকর

বিনোদন ডেস্ক : গত মাসের শুরুতে করোনা পজিটিভ হওয়ার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি করা হয়েছিল কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে।

শনিবার হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ফের ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, ওই হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি বলেছেন, “গায়িকা লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের আবারও অবনতি হয়েছে, তাঁর অবস্থা সংকটজনক। তাঁকে আবার ভেন্টিলেটরে দেওয়া হয়েছে।

তিনি এখন আইসিইউ-তে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন”শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সঙ্গীতসম্রাজ্ঞী কিংবদন্তি গায়িকা লতা মুঙ্গেশকরকে রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।

পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় লতাকে। যদিও পরবর্তীতে তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটর থেকে সরিয়ে আনা হয়।

টানা ২৭ দিনের বেশি সময় ধরে হাসপাতালে রয়েছেন লতা মঙ্গেশকর। মাঝে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। অবস্থার উন্নতির আভাসও মিলেছিল হাসপাতাল সূত্রে। কিন্তু, তিন সপ্তাহ পার করেই আবারও বাড়ল উদ্বেগ।

এস এস/

0Shares

আরো সংবাদ