বিষয় :

করোনা আক্রান্ত চিত্রনায়িকা শাবনাজ


২৩ জানুয়ারি, ২০২২ ১০:৩৩ : অপরাহ্ণ
করোনা আক্রান্ত, চিত্রনায়িকা, শাবনাজ

বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসের বিষে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার নব্বই দশকের আলোচিত মুখ ও দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ।

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন নায়িকার স্বামী চিত্রনায়ক নাঈম। তাদের দুজনের নাম দিয়ে ফেসবুক পেজে খবরটি জানানো হয় সবাইকে।

নাঈম লেখেন, শাবনাজ করোনায় আক্রান্ত। আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। শাবনাজ এখন বাসায় সবার থেকে আলাদা আছে।

নাঈম আরও জানান, গতকালকে শাবনাজের জ্বর ছিল। পরীক্ষা করে কোভিড পজিটিভ এসেছে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলছে। আপনাদের সবাইকে অনুরোধ করছি সাবধানে থাকবেন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ শাবনাজকে সুস্থতা দান করুন। আমিন।

প্রসঙ্গত প্রকাশ, ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন তারা। বিয়ের পর সিনেমা ছেড়ে সংসার জীবনে মনোযোগ দেন এ যুগল। এখন তাদের বেশিরভাগ সময় কাটে টাঙ্গাইলে নাঈমের গ্রামের বাড়িতে।

বড় পর্দায় নাঈম-শাবনাজের যাত্রা শুরু হয়েছিল ১৯৯১ সালে। এহতেশামের পরিচালনায় চলচ্চিত্রটির নাম ছিল ‘চাঁদনী’। এরপর ওই সময়ে জনপ্রিয় জুটি হয়ে ওঠেন নাঈম-শাবনাজ। একের পর এক সিনেমা উপহার দিয়েছিলেন তারা।

এস এস/

0Shares

আরো সংবাদ