বিষয় :

র‍্যাব, এসবি, সিআইডি, সিএমপি কমিশনারসহ পুলিশে নতুন কর্মকর্তা নিয়োগ


১৬ মার্চ, ২০২৬ ৫:৩১ : অপরাহ্ণ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশকে। তিনি এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারির অতিরিক্ত আইজিপি) পদে নিযুক্ত ছিলেন। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।

এদিকে একই আদেশে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে এসবি প্রধান, অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিনকে সিআইডির প্রধান, অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহকে পুলিশ সদরদফতর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে এপিবিএনের প্রধান, ডিএমপির অতিরিক্ত কমিশনার শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, এসবির ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা করা হয়েছে।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ