গতকাল রাতে ফটিকছড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ আব্দুল হালিম (২৬), নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। থানার ওসি বাবুল আকতারে নেতৃত্বে এসআই মুহাম্মদ আরিফুল আলম অপু সঙ্গীয় ফোর্সসহ নাজিরহাট পৌরসভাস্থ ফকিরহাট বাজার এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত হালিম নাজিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ড বাবুনগর এলাকার বাবুনগর এলাকার জিয়াউল গোমস্তার বাড়র -সামশু মিয়ার পুত্র। আসামীর বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক) রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আক্তার বলেন নাজিরহাট পৌরসভা এলাকা থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়। ইয়াবা ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।