সকালেরসময় স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলটি ছিল ১৫ সদস্যের। দলে এবার আরো একজন সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্কোয়াডের ১৬তম সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত হচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকদের একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
১৬ সদস্যের স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।