ট্রাম্পের বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক বাংলাদেশে আসছেন


১৬ এপ্রিল, ২০১৮ ৬:০৯ : অপরাহ্ণ

সকালেরসময় নিউজ ডেস্ক::  চলতি সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক। সফরকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্যাম ব্রাউনব্যাক ১৩ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত তুরস্ক এবং বাংলাদেশ সফর করবেন।

দূতাবাসের এক কর্মকর্তা সকালেরসময়কে জানান, স্যাম ব্রাউনব্যাক ঠিক কবে বাংলাদেশে আসবেন তা জানা যায়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে তিনি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করবেন।

0Shares

আরো সংবাদ