চট্টগ্রামে গণপিটুনীতে চাঁদাবাজ সাবেক ছাত্রলীগ নেতা সোহেল নিহত


৭ জানুয়ারি, ২০১৯ ৩:১৪ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: চট্টগ্রামের ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারে চাঁদা তুলতে গিয়ে ব্যবসায়ীদের পিটুৃনীতে সাবেক ছাত্রলীগ নেতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেল নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, সোহেল পাহাড়তলী বাজারের প্রতিটি দোকন থেকে নিয়মিত চাঁদা আদায় করে। তার চাঁদাবাজীর কারনে ক্ষিপ্ত হয়ে উঠে ব্যবসায়ীরা। আজ সকালে চাঁদা তুলোকে কেন্দ্র করে তাকে ব্যবসায়ীরা পিটুনি দিলে তাকে গুরতর আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যবসায়ীদের কাছে চাঁদাদাবী নিয়ে বিরোধে গণ পিটুনীতে সোহেল নামে এক সন্ত্রাসী মারা গেছে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। এদিকে স্থানীয় সুত্রে জানাগেছে নিহত সোহেল ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ (রিপন-রোটন) এর সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগ এর কেন্দ্রীয় উপ-কমিটি। সাবেক সহ-সম্পাদক ছিলেন। তবে এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

0Shares

আরো সংবাদ