খাগড়াছড়িতে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষ


১৮ জুলাই, ২০২৩ ১১:৫৭ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত্বরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ১১টা) তা চলমান রয়েছে।

স্থানীয়রা জানান, বিএনপির এক দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসুচির অংশ হিসেবে সকাল থেকে জেলা শহরের শাপলা চত্ত্বরে দলীয় কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা।

আর পূর্ব ঘোষিত শান্তি সমাবেশের জন্য একই সময় শহরের নারকেল বাগান এলাকায় জেলা কার্যালয়ে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপক্ষ শহরের শাপলা চত্ত্বরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

এসএস

0Shares

আরো সংবাদ