সকালেরসময় রিপোর্ট:: রাউজানের মুন্সিরঘাটা বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ১৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। রোববার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাউজান ফায়ার স্টেশন অফিসার আশরাফুল ইসলাম “সকালেরসময়কে” জানান, রান্নার চুলা থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ড নেভাতে রাউজান ও হাটহাজারী ফায়ার স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। ক্ষতির পরিমাণ তদন্ত প্রতিবেদনের পর জানা যাবে।