একাত্তরের বীরাঙ্গনা লেখক রমা চৌধুরী আর নেই।


৩ সেপ্টেম্বর, ২০১৮ ১১:২৪ : পূর্বাহ্ণ

সকালেরসময় চট্টগ্রাম সেস্ক:: দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন একাত্তরের বীরাঙ্গনা লেখক রমা চৌধুরী। আজ সোমবার ভোররাত ৪টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। রমা চৌধুরীর সহকারী আলাউদ্দিন খোকন বলেন, সন্ধ্যায় দিদির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। রাতেই তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

সোমবার ভোর ৪টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ১৯৩৬ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন রমা চৌধুরী। তিনি পিত্তথলীতে পাথর, ডায়াবেটিস, অ্যাজমা, পেটে ক্ষত, হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন ধরণের জটিল রোগে ভুগছিলেন।

চলতি বছরের ১৫ জানুয়ারি রমা চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাক-বাহিনীর হাতে দুই ছেলেকে হারানোর পাশাপাশি নিজেও নির্যাতিত হন এই বীরাঙ্গনা। তবুও থেমে থাকেননি। একাত্তরের জননী সহ লিখেছেন ১৮টি বই।

0Shares

আরো সংবাদ