বিষয় :

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে—চিফ প্রসিকিউটর


২০ এপ্রিল, ২০২৫ ৪:০৪ : অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত সংস্থা গুমের প্রত্যক্ষ প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ রোববার দুপুরে ট্রাইব্যুনালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে, সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে আনা হয় ট্রাইব্যুনালে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল হাজিরার জন্য ও তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ঠিক করেন ১৮ ফেব্রুয়ারি।

আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক ডা. দীপু মনিকে। ট্রাইব্যুনালে আনা হয় সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাকেও। এছাড়াও ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ