বিষয় :

লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক


২৪ ডিসেম্বর, ২০২১ ৭:২৭ : অপরাহ্ণ
লঞ্চে আগুনে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় ডেস্ক : ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান ১০’- এ আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) মালদ্বীপ সফররত শেখ হাসিনা এক শোক বার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।

শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এস এস/

0Shares

আরো সংবাদ