বিষয় :

প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার নোটিশ দেয়া ঠিক হয়নি: অর্থমন্ত্রী


২৩ ডিসেম্বর, ২০১৭ ১১:৩১ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদার জিয়ার উকিল নোটিশ দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

আজ শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ফলক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি বলেন।

সৌদিতে খালেদা জিয়ার অবৈধ সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, নিশ্চয়ই তার পেছনে যথেষ্ট তথ্য আছে এবং সেটা প্রমাণ করা যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার উকিল নোটিশের জবাব যথাযথ আইনী পদক্ষেপের মাধ্যমে দেয়া হবে। উকিল নোটিশ উকিলরাই দেখবেন, আইনগতভাবে তার জবাব দেয়া হবে।

এ সময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্ররফেসর ড. মো. গোলাম শাহী আলমসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0Shares

আরো সংবাদ