বিষয় :

মিজান-বাছিরের মামলার প্রতিবেদন ১১ নভেম্বর


২ অক্টোবর, ২০১৯ ১:৪৮ : অপরাহ্ণ

ঘুষ লেনদেনের অভিযোগে পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমান মিজান ও দুদকের সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ আগামী ১১ নভেম্বর ধার্য করেছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা এদিন প্রতিবেদন জমা দেননি। তাই প্রতিবেদন দাখিলের জন্য ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস পরবর্তী দিন নির্ধারণ করেন।

এর আগে গত ১৬ জুলাই ৪০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগে ডিআইজি মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা।

মামলার অভিযোগে বলা হয়…

দুদকের বরখাস্ত পরিচালক বাছির নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ডিআইজি মিজানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। মিজান দুর্নীতির অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বাছিরকে ঘুষ দিয়েছেন।

আর এসব করে দু’জন-ই দণ্ডবিধির ১৬২/১৬৫ (ক)/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২)(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

0Shares

আরো সংবাদ