বিষয় :

পল্টনে পুলিশের ওপর হামলায় তিন মামলা আসামি ৪৮৮, গ্রেফতার ৬৮


১৫ নভেম্বর, ২০১৮ ৫:৫৪ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা তিন মামলায় আসামি করা হয়েছে ৪৮৮ জনকে। এর মধ্যে ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিট পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান জানান, পল্টন থানায় দায়ের করা মামলা নম্বর ২১, ২২ ও ২৩ । ২১ নাম্বার মামলায় এজাহারভুক্ত আসামি ১৯২ জন, তার মধ্যে গ্রেফতার হয়েছে ১৯ জন। ২২ নং মামলায় এজাহারভুক্ত আসামি ১৫৯ জন, এরমধ্যে গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে। ২৩ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি ১৩৭ জন। এরমধ্যে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

0Shares

আরো সংবাদ