বিষয় :

আবারো প্রধানমন্ত্রীর মূখ্য সচিব হলেন চট্টগ্রামের সন্তান কায়কাউস


২৪ ডিসেম্বর, ২০২০ ৪:২১ : অপরাহ্ণ

চট্টগ্রামের সন্তান ড. আহমদ কায়কাউসকে আবারো ২ বছরের প্রধানমন্ত্রীর মূখ্য সচিব নিয়োগ দেয়া হয়েছে। চুক্তিতে আরও ২ বছর এই নিয়োগ দিয়ে বুধবার (২৩ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংশ্লিষ্ট ছুটি স্থগিতের শর্তে এই নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে কায়কাউসের এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আহমেদ কায়কাউস ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সিভিল সার্ভিসে যোগদেন। শুরুতে তিনি নেজারত ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার ও কগনিজেন্স ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় তাকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়।

পরে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন তিনি। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান তিনি। গত বছরের ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সচিব হন তিনি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। গত বছরের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান আহমদ কায়কাউস।

তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়ার সুচক্রদণ্ডী ইউনিয়নে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজের ‘উন্নয়ন অর্থনীতি কেন্দ্র’ থেকে এমএ ডিগ্রি নেন। পরে ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি ও রাজনৈতিক অর্থনীতি বিষয়ের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

এসএস

0Shares

আরো সংবাদ