৮২টি স্বর্ণের বারসহ চট্টগ্রামে বিমান যাত্রী আটক


১ অক্টোবর, ২০২০ ১১:০৩ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর শরীর তল্লাশি করে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ২৪ ক্যারেটের ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের এসব স্বর্ণের মূল্য প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে মোহাম্মদ এনামুল হক নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।

জানা যায়, শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের কাছে গোপন সংবাদ ছিল স্বর্ণের চালান এসেছে। এরপর বিমানবন্দর এনএসআই টিম ও কাস্টমস কর্মকর্তারা তল্লাশি ও নজরদারি কার্যক্রম জোরদার করেন। একপর্যায়ে বোর্ডিং ব্রিজের কাছে দুবাই ফেরত যাত্রী এনামুলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি করে তার শার্টের নিচে পেটের সঙ্গে বাঁধা স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণের বারসহ যাত্রীকে আটক করা হয়েছে।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ