২৭ মামলার দুর্ধর্ষ আসামি মশিউরকে গ্রেফতার করল র‌্যাব


৬ ডিসেম্বর, ২০২১ ৮:২৪ : অপরাহ্ণ
আসামি, মশিউর, গ্রেফতার,র‌্যাব

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে ২৭ মামলার দুর্ধর্ষ এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল রবিবার (৫ ডিসেম্বর) রাতে গোপন সূত্রে নাশকতার খবরে অভিযান পরিচালনা করলে গ্রেফতার হয় দুর্ধর্ষ এ আসামি। এসময় তার কাছ থেকে পাঁচটি অস্ত্র ও গোলাবারু উদ্ধার করার তথ্য দেন র‌্যাব।

গ্রেফতার আসামির নাম কাজী মশিউর রহমানকে (৬০)। সে খুলনা জেলার ফুলতলা থানা পায়গ্রাম এলাকার বাসিন্দা মৃত কাজী গোলাম হাসানের ছেলে। তার বিরুদ্ধে খুন, ধর্ষণসহ ২৭টি মামলা রয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক (গণমাধ্যম) নিয়াজ মোহাম্মদ চপল।

তিনি জানান, সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমের খবর পেয়ে অভিযান চালায় র‌্যাবের বিশেষ টিম। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কাজী মশিউর রহমান পালানোর চেষ্টা করে।

পরে ধাওয়া করে দেশি ও বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২৭ টি মামলা রয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এস এস/

0Shares

আরো সংবাদ