চট্টগ্রামের হালিশহরের ছোটপোল এলাকায় একটি কলোনিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
রোববার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলোনিতে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এখন ছয়টি ইউনিট কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবরও জানা যায়নি।
এসএস